রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ৮টা থেকে একযোগে দুই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। তবে শুরুতে অনেক কেন্দ্রেই ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।

করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী হয়েছেন ৬জন। আর কাউন্সিলর পদে ২৫১জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৭৭ জন নারী প্রার্থী ৫৪‌টি ‌ওয়া‌র্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ছেন ৭জন। আর কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত আস‌নে ৮২ জন নারী প্রার্থী ৭৫টি ওয়া‌র্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকার দুই সি‌টি‌তে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭জন। ঢাকা উত্ত‌রে ভোট কেন্দ্রের সংখ্যা ভোটকক্ষের সংখ্যা ১হাজার ৩১৮টি এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রে ‌ভোট অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

ভোট‌কে কেন্দ্র ক‌রে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যানবাহন চলাচলে আরোপ করা হয়েছে কড়াক‌ড়ি। এর আগে গত ২৩ ডিসেম্বর ২ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীরা ৩১ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাই করা হয় ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৯ জানুয়ারি। ৩০ জানুয়ারি ভোট হওয়ার কথা থাকলেও পরে হিন্দুধর্মাবলম্বীদের পূজার কারণে ভোট দুইদিন পিছিয়ে ফেব্রুয়ারির ১ তারিখ আনা হয়।

-এটি