মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ইসলামিক ফিকহ বোর্ড বাংলাদেশ’র সেমিনার ১১ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম শওকত: প্রতিবারের মতো এবারও জমকালোভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামিক ফিকহ বোর্ড বাংলাদেশের উদ্যোগে বিষয়ভিত্তিক ফিকহ সেমিনার।

আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৭টা থেকে মারকাযুল উলুম ইসলামিয়া বনশ্রীতে অনুষ্ঠিত হবে এই ফিকহ সেমিনার। ইসলামিক ফিকহ বোর্ড বাংলাদেশের উদ্যোগে ৩য় ফিকহ সেমিনারের বিষয়- ‘নেশাগ্রস্থ ব্যক্তির তালাকের বিধান’।

সেমিনারে প্রধান অথিতি হিসেবে থাকবেন- দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদিস বিভাগ ও ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়ার সদর আল্লামা বাহরুল উলূম নেয়ামতুল্লাহ আল আযমী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়ার সেক্রেটারি ফকীহুল আসর মাওলানা মুফতি উবায়দুল্লাহ আল-আসআদী।

আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন- দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি, মুফতি আব্দুস সালাম চাটগামী, মারকাযুদ দাওয়াহ এর মুশরিফ মাওলানা আব্দুল মালেক, আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদের সেক্রেটারি মুফতি মিজানুর রহমান সাঈদ, জামেয়াতুল উলূম ইসলামিয়া মোহাম্মদপুর ঢাকার মুহাদ্দিস মাওলানা আব্দুল মতীন, আকবর কমপ্লেক্স মিরপুরের পরিচালক মুফতি দেলাওয়ার হোসাইন। এছাড়াও সেমিনারে দেশ-বিদেশের অনেক ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

সেমিনারে সভাপতিত্ব করবেন ইসলামিক ফিকহ বোর্ড বাংলাদেশের পৃষ্ঠপোষক ও আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস ও প্রধান মুফতি, মাওলানা  হাফেজ আহমদুল্লাহ।

ইসলামিক ফিকহ বোর্ড বাংলাদেশের অন্যতম দায়িত্বশীল মুফতি সালিম মাহদী কাসেমী আওয়ার ইসলামকে বলেন, দারুল উলূম দেওবন্দের মুহতামিম আমিরে মিল্লাত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানীর পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়ার চেয়ারম্যান বাহরুল উলূম মাওলানা নেয়ামতুল্লাহ আজমী ও ইসলামিক ফিকহ অ্যাকাডেমি ইন্ডিয়ার সেক্রেটারি ফকীহুল আসর মাওলানা মুফতি উবায়দুল্লাহ আসআদীর পৃষ্ঠপোষকতায় ২০১৭ সালের ১৭ মে ইসলামিক ফিকহ বোর্ড বাংলাদেশ গঠন করা হয়।

তিনি বলেন, আগত মাসআলাকে দারুল উলূম দেওবন্দের আকাবিরগণের রীতিনীতি অনুযায়ী আলোচনা করে শরীয়তের হুকুমকে সবার কাছে স্পষ্ট করা। এবং পূর্ববর্তী ওলামায়ে কেরামের গবেষণার উপর বিশ্বাসকে আপন অবস্থায় বহাল রাখা। আলহামদুলিল্লাহ! বিভিন্ন বিষয়ের উপর ইতোপূর্বে আমরা দুটি সেমিনার কর