শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

হারামাইনের দায়িত্বে মেয়াদ বাড়ল শায়খ সুদাইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদুল হারাম ও মসজিদে নববির প্রধান তত্বাবধায়ক হিসেবে শায়খ ড. আবদুর রহমান সুদাইসির কর্মের মেয়াদ আরও চার বছর বৃদ্ধি করা হয়েছে। এ পদে ২০১২ সালে আস সুদাইসকে সৌদি আরবের মন্ত্রীদের সমমান মর্যাদা প্রদান করা হয়।

গতকাল (১০ ফেব্রুয়ারি) রাজকীয় এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল্লাহ এ আদেশ জারি করেন।

শায়খ ড. আবদুর রহমান সুদাইসি এ পদে তার মেয়াদ বাড়ানো ও তার প্রতি আস্থা রাখার কারণে বাদশাহ সালমান বিন আব্দুল্লাহ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন।

শাইখ আব্দুর রহমান আল সুদাইস বর্তমান সময়ে বিশ্বের বুকে পরিচিত এক নাম। বর্তমানে তিনি পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের প্রধান ইমামের দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশ্বজুড়ে সুমধুর তেলাওয়াতের মাধ্যমে প্রতিটি মুসলমানের অন্তরে জায়গা করে নিয়েছেন আল সুদাইস।

তার পুরো নাম আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস -সুদাইস। তিনি আরব উপজাতি আনাজ কালিন সম্প্রদায়ের মানুষ। ১৯৬০ সালে সৌদি রাজধানী রিয়াদ শহরে তার জন্ম। মাত্র ১২ বছর বয়সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করেন আস-সুদাইস।

তিনি ১৯৭৯ সালে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। রিয়াদ ইউনিভার্সিটি থেকে স্নাকোত্তর ডিগ্রি লাভ করেন। এবং ১৯৯৫ সালে ইসলামি শরিয়তের ওপর পিএসডি সম্পন্ন করেন। ২০০৫ সালে নির্বাচিত বছরের সেরা ইসলামিক ব্যক্তিত্ব (the “Islamic Personality Of the Year”)।

প্রথম চাকরি হিসেবে তিনি রিয়াদ ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেন। অত:পর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। মাত্র ২৪ বছর বয়সে শাইখ সুদাইসি মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। প্রচলিত আছে, শৈশবে তার মা দোয়া করেছিলেন, “আল্লাহ তোমাকে হারামাইনের ইমাম বানিয়ে দিক।”

২০১২ সালে আস সুদাইসকে সৌদি আরবের মন্ত্রীদের সমমান মর্যাদা প্রদান করা হয়।এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রধান তত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হন। সারাবিশ্বে তিনি কুরআন তেলায়াতের জন্য বিখ্যাত।

সৌদি গেজেট অবলম্বনে রকিব মুহাম্মদ 

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ