সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আজান দেয়া অবস্থায় অসুস্থ হওয়া মসজিদুল হারামের মুয়াজ্জিন সুস্থ হয়ে উঠছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদুল হারামের মুয়াজ্জিনদের নেতা শায়েখ আলী আহমদ মোল্লা নিজের সুস্থতার ব্যাপারে ভক্তদের অবগত করেছেন। তিনি সুস্থ ও ভালো আছেন বলে জানিয়েছেন।

আল-আরাবিয়াকে ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বৃহস্পতিবার এশার আজান দেয়ার সময় ঠাণ্ডাজনিত কারণে আজান শেষ করতে পারেননি। তবে তিনি এখন সুস্থ আছেন, মুসজিদুল হারামের আজান দেয়ার দ্বায়িত্ব পালন করছেন।

গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় শায়েখ আলী মোল্লা আজান দেয়ার সময় তা শেষ করতে পারেননি। তিনি যখন আজান শুরু করেন, তখন তার কণ্ঠটি ক্লান্ত লাগছিল। ফলে মুয়াজ্জিন হাশেম আল-সাকাফফ তার পরিবর্তে আজান শেষ করেন।

মসজিদুল হারামের প্রবীন মুয়াজ্জিন, মুয়াজ্জিনদের নেতা শায়েখ আলী আহমেদ মোল্লা ৪৫ বছরেরও বেশি সময় ধরে মসজিদে হারামের মুয়াজ্জিনের দ্বায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিন হিসাবে যোগদান করেছিলেন।

তিনি বিশ্বজুড়ে পবিত্র মক্কার বিশিষ্ট মুয়াজ্জিন, মধুর কণ্ঠস্বরের অধিকারী হিসাবে পরিচিত। কেউ কেউ তাকে বিলাল আল হারাম নামেও ডাকেন।

আল-আরবিয়া অবলম্বনে আব্দুর রহমান শরিয়তপুরীর অনুবাদ।

-এটি