সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা মোকাবিলায় চীনকে সহায়তার প্রস্তাব পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে চীন এখন ভয়াবহ সমস্যার সম্মুখীন। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় চীনে মেডিকেল টিম পাঠাতে চান বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে ইমরান খান এ কথা জানান। পাক প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে দেওয়া বিবৃতির বরাতে এ খবর প্রকাশ করেছে ডন।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যারা মারা গেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় চীনের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে ইমরান খান পাকিস্তানের পক্ষ থেকে চিকিৎসকদের একটি দলকে চীনে পাঠানোর প্রস্তাব দিয়েছেন।

এ দিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার কিছুতেই রোধ করতে পারছে না চীন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ২ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। আর চীনের বাইরে জাপানে ১, দক্ষিণ কোরিয়ায় ১, হংকংয়ে ২, তাইওয়ানে ১, ফিলিপাইনে ১, ফ্রান্সে ১ ও ইরানে ২ জন করে মারা গেছেন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭৫২ জনে পৌঁছেছে। যেখানে শুধুমাত্র চীনেই ৭৪ হাজার ৫৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

-এটি