সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মাতৃভাষায় পারদর্শিতা অর্জনের আহ্বান আল্লামা বাবুনগরীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্রতিন‌ি‌ধি>

ভাষা আল্লাহ প্রদত্ত একটি বিশেষ নেয়ামত৷ ভাব প্রকাশের জন্য ভাষার উদ্ভব হয়েছে৷ মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবোধ্য ধ্বনির সমষ্টিকে ভাষা বলে৷ বাংলা আমাদের মাতৃভাষা; মাতৃভাষা বাংলা চর্চা ও পারদর্শিতা অর্জনের মাধ্যমে ইসলামের সুমহান বাণী প্রচার করতে হবে৷

২১ ফেব্রুয়ারি উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এসব কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি আরও বলেন, পবিত্র কুরআনের সুরা রূমের ২২ নং আয়াতে ইরশাদ হয়েছে, ভাষা ও বর্ণের বৈচিত্র্যতা মহান আল্লাহ তায়ালার নিদের্শন৷মহান আল্লাহ তায়ালা প্রত্যেক নবি রাসূলকে স্ব-জাতীর ভাষায় পারদর্শী করে প্রেরণ করেছেন৷ নবি-রাসূলরা সুন্দর-সাবলীল ও মর্মস্পর্শী ভাষার মাধ্যমে নিজ উম্মতদের দীনের পথে আহ্বান করতেন৷

হজরত মুহাম্মদ সা. ইরশাদ করেন, ‘আমি আরবদের মধ্যে সবচে’ বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষী।’ রাসূলের এ বাণী থেকে প্রমানিত হয়; বিশুদ্ধ ও প্রাঞ্জল মাতৃভাষায় কথা বলার যোগ্যতা অর্জন করা রাসূল সা.-এর আদর্শ।

দাওয়াতের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষায় ইসলামের দাওয়াত পেশ করলে অনেকেই সহজে তা গ্রহণ করে। হজরত মুসা আলাইহিস সালামের জবান মোবারকে সামান্য অস্পষ্টতা ছিলো তাই তিনি আল্লাহ তায়ালার নিকট আর্জি করে আপন ভাই হজরত হারুন আলাইহিস সালামকে দাওয়াতের কাজে নিজের সহযোগী বানিয়ে ছিলেন।

মহান আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষার প্রতি অপরিসীম গুরুত্ব প্রদান করেছেন এবং মাতৃভাষার প্রতি দায়িত্ব, কর্তব্য ও শ্রদ্ধাবোধ শিক্ষা দিয়েছেন।

মাতৃভাষায় পারদর্শীতা ও পাণ্ডিন্ত অর্জনের জন্য আমাদের পূর্বসূরিরা গুরুত্বারূপ করেছেন। মাতৃভাষা মানুষের জীবনে কত যে গুরুত্বপূর্ণ! তা অনুধাবন করে পূর্ববর্তী মনীষীরা মূল্যবান উক্তি করেছেন। শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী র. বলেছেন, ‘যতক্ষণ না তোমরা আপন ভাষা ও সাহিত্যের অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখবে, ততক্ষণ সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না।’

আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী র. বলেছেন,‘কোনো দেশে দীনি খেদমত করতে আগ্রহী ব্যক্তিকে সে দেশের মা