সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

হত্যার পর ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষলো ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজার খান ইউনিসে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর মৃতদেহ বুলডোজার দিয়ে পিষে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ফিলিস্তিনের গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনের কয়েক জন নাগরিকের ওপর গুলি করলে ওই ব্যক্তি নিহত হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফাকে উদ্ধৃত করে আল জাজিরা জানায়, রোববার সকালে গাজা সীমান্তে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়লে ওই ব্যক্তির মৃত্যু হয়। এ সময় নিহতের লাশ উদ্ধার করতে কয়েকজন ফিলিস্তিনি এগিয়ে যান। কিন্তু হঠাৎ করে ইসরায়েলি সেনারা একটি বুলডোজার নিয়ে গাঁজা সীমান্তে প্রবেশ করে নিহতের লাশ পিষে দিতে থাকে। এক পর্যায়ে থেতলে যাওয়া লাশটি তারা বুলডোজারে উঠিয়ে নিয়ে চলে যায় তারা।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ফিলিস্তিনের নাগরিক নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে যায়। কিন্তু হঠাৎ করেই ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে গাজা উপত্যকার ভেতরে ঢুকে পড়ে। এরপর নিহত ব্যক্তির মরদেহ বুলডোজার দিয়ে পিষে দিতে থাকে।

ফিলিস্তিনিরা মরদেহ উদ্ধার করার চেষ্টা করলেও পারেননি। তবে আহত ব্যক্তিদের উদ্ধার করেন তারা। আর মরদেহটি থেতলে দিয়ে সেটি বুলডোজারে তুলে নিয়ে চলে যায় ইসরায়েলি বাহিনী। এসময় কয়েকজন ফিলিস্তিনিকে ঢিল ছুড়তে দেখা যায়।

ইসরায়েলি সেনাবাহিনী ওই ঘটনার সত্যতা স্বীকার করেছে। গাজার প্রতিরোধ সংগঠন হামাস এক বিবৃতিতে জানিয়েছে, নিহতের রক্তের বদলা নেয়া হবে। চরম প্রতিশোধের হুমকি দিয়েছে সংগঠনটি।

হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, যাকে হত্যা করা হয়েছে তার হাতে কোনও অস্ত্র ছিল না। তাকে হত্যা করে জঘন্য অপরাধ করেছে ইসরায়েলিরা।

-এএ