সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তিরক্ষী বাহিনী চায় আরব লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম তীরে ফিলিস্তিন ভূখণ্ডে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের অবেদন করেছে আরব লীগ। হেবরন মসজিদ হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকীতে দেয়া বক্তব্যে এ কথা বলেন আরব লীগের উপ-মহাসচিব সায়িদ আবু আলি।

তিনি বলেন, এ অঞ্চলের মানুষের নিরাপত্তা ও মানবিক দিক বিবেচনা করে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে সমর্থন দিয়েছে আরব লীগ। জাতিসংঘে একটি আবেদনও করা হয়েছে। বক্তব্যে ফিলিস্তিনি নাগরিকদের সমর্থনে এবং তাদের সম্পদ রক্ষার্থে জেনেভা কনভেনশন কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হেবরন মসজিদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই এলাকা দখল করতে ইসরায়েলি প্রশাসন মুসল্লিদের ওপর আগ্রাসন চালাচ্ছে। স্থানীয়দের নানাভাবে হয়রানি করে সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এমনকি নামাজ আদায় করতে বাধা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনাদের হামলায় হেবরন মসজিদে থাকা ৩০ জন মুসল্লি নিহত হয়। আহত হয় ১৫০ জন মুসল্লি।

-এটি