সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ভাইরাস আতঙ্কে সিঙ্গাপুর ছাড়ছেন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি প্রবাসীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সিঙ্গাপুরে পাঁচজন ও সংযুক্ত আরব আমিরাতে একজন।

সিঙ্গাপুরে পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, করোনা আতঙ্কে সিঙ্গাপুর ছাড়তে চাইছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

তবে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, তারা শ্রমিকদের দেশে ফিরে আসতে বারণ করেছেন। পাশাপাশি প্রবাসীদের বাসস্থানে গিয়ে মাস্ক, হ্যান্ডওয়াশ ও বাংলায় লেখা সতর্কতামূলক প্রচারপত্র বিলি করে এসেছেন দূতাবাস কর্মকর্তারা।

হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, প্রবাসীদের দেশে ফেরা ঠেকাতে দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তারা যেন আতঙ্কিত না হয়ে পড়েন সে বিষয়েও আশ্বস্ত করা হচ্ছে। তবে দেশে ফেরার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই।

সিঙ্গাপুরে একটি ট্রাভেল এজেন্সি চালান বাংলাদেশি রউফ নওশাদ। তিনি জানান, দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে গত ১৪ দিনে ৫০ শতাংশ বুকিং বেড়ে গেছে। এরমধ্যে বেশিরভাগই ঢাকায় ফিরতে চাচ্ছেন। তবে ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইটে জায়গা না থাকায় অনেককে ব্যাংকক বা কুয়ালালামপুর হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে দেয়া তথ্যমতে সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি প্রবাসী আছেন।

-এটি