সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মাহাথির নয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে আনোয়ার ইব্রাহিমকে সমর্থন দিয়েছেন আইনপ্রণেতারা।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজনৈতিক দল পিকেআর’র প্রেসিডেন্ট আনোয়ারকে সমর্থন ঘোষণা দেন ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের সব আইনপ্রণেতা।

সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পারতুয়ান আগংয়ের কাছে প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমর নাম উপস্থাপন করেন পিকেআর’র আইনপ্রণেতারা।

সূত্রমতে আরো জানা যায়, আমানাহ জোটের সাংসদরাও এতে সমর্থন দিয়েছেন। আশা করা হচ্ছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজার সামনে ডিএপি দলের আইনপ্রণেতারাও আনোয়ারকে সমর্থন দিবেন।

আইনপ্রণেতা ওয়াংসা মাঝু তান ইই কিউ বলেন, আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করতে আমি বিধিবদ্ধ ঘোষণায় আমি স্বাক্ষর করেছি। ধারণা করা হচ্ছে, এব্যাপারে খুব শিগগিরই দলীয় আনুষ্ঠানিক বিবৃতি দিবেন পিকেআর’র যোগাযোগ পরিচালক ফাহমি ফাদজিল।

-এটি