সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সংঘাতে রক্তাক্ত দিল্লি, মৃতের সংখ্যা বেড়ে ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে হিংসার ঘটনা ক্রমশই ব্যাপক আকার ধারণ করছে। এখন পর্যন্ত এ ঘটনায় ১৩ জনের মৃত্যু ও অনন্ত ১০০ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়া, অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটে। দোকানে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। ভজনপুরাপ রাস্তায় হাতে লাঠি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে বহু মানুষকে।

এর আগে সোমবারও চাঁদবাগ এবং কারোয়াল নগর এলাকাতেও একই ছবি দেখা গেছে। এ দু’টি জায়গায় এদিন নাগরিকত্ব আইনের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। সেনা নামানোর জল্পনা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের তরফে বলা হয়েছে, যথেষ্ঠ পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তি রক্ষার আবেদন জানিয়ে বলেছেন, গুজব ছড়ানো বন্ধ হওয়া প্রয়োজন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানা গিয়েছে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাজপথ। উত্তর-পূর্ব দিল্লিতে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন হাতে লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা চালায় ভজনপুরায়। অল্প সংখ্যক পুলিশের উপস্থিতি পরিস্থিতি আরও জটিল করে তোলে।

সংলগ্ন এলাকা চাঁদবাগেও পদক্ষেপ নিতে রাজি হননি সেখানে মোতায়েন থাকা অল্প সংখ্যক পুলিশ কর্মী। সেখানে পাথর ছোড়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দোকান। সোমবার দিবাগত রাতে বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। গোকুলপুরীতে টায়ারের বাজারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানে হাতে অস্ত্র এবং লাঠি, রড নিয়ে হামলা চালানো হয়।

কোনো রকম প্ররোচণামূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বলা হয়েছে, যাতে কোনো অসামাজিক ব্যক্তি পরিস্থিতির ফায়দা তুলতে না পারে তার জন্য উত্তরপ্রদেশ এবং হরিয়ানা ও দিল্লির সীমানার দিকে নজর রাখা হচ্ছে।

নতুন করে উত্তরপূর্ব দিল্লির কারোয়াল নগর, মৌজপুর, ভজনপুরা, বিজয় পার্ক এবং যমুনা বিহার থেকে সংঘর্ষের খবর পাওয়া গেছে। মৌজপুরের মতো সংলগ্ন এলাকায় পাথর ছোড়ার খবর পাওয়া গেছে। জরুরি ফোনের জন্য আরও ব্যবস্থা করেছে দমকল বাহিনী।

সোমবার তিনজন দমকলকর্মী আহত হওয়ার পর, সেখানেও বেশ কয়েকবার ফোন ধরেননি ক