সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বাংলাদেশি এক শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে এমন অভিযোগ এনে বিশ্বভারতীতে অধ্যয়নরত বাংলাদেশি এক শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রশন অফিস (এফআরআরও) থেকে এ নির্দেশ পাঠানো হয়।

এনআরসি, সিএএবিরোধী বিক্ষোভে তিনি বন্ধুদের পাশে ছিলেন এমন অভিযোগে তাকে দেশে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে তার সহপাঠীরা বলেন, এনআরসি ও সিএএবিরোধী একটি বিক্ষোভের সময় তিনি কিছুটা দূরে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এ নির্দেশিকা পেয়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কেন এমন হলো? কি করব? বুঝে উঠতে পারছি না।’

এক সহপাঠী জানান, ‘সে একটু সুস্থ হলে আমরা কথা বলব এ নিয়ে কী করা উচিত। তবে এটুকু বলতে পারি, এনআরসি বিরোধী কোনো বিক্ষোভে সমর্থন দেওয়ার মতো ঘটনা ঘটেনি।’

বাংলাদেশ উপদূতাবাস সূত্র জানায়, বিষয়টি তারা জেনেছেন। কি কারণে এটা হয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। কবে কার কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়েছে, তা তারা জানার চেষ্টা করছেন।

-এএ