সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

উত্তর কোরিয়ায় করোনায় আক্রান্ত ব্যক্তিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের নির্দেশে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এটাই দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের প্রথম ঘটনা।

সিক্রেট বেইজিংয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীকে গুলি করা হত্যা করা হয়েছে। তবে ওই রোগী সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি তারা। ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল, কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই ব্যক্তি গণ-শৌচাগার ব্যবহার করায় করোনা বিস্তারের ঝুঁকি বিবেচনা করে তার এই সর্বোচ্চ শাস্তি কার্যকর করেছিল প্রশাসন।

ওই ব্যক্তিকে গ্রেফতারের পর পরই তাৎক্ষণিকভাবে গুলি করে হত্যা করা হয়। সম্প্রতি চীন ভ্রমণ করে দেশে ফেরার পর ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছিল। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় পূর্ব-সতর্কতা হিসেবে উত্তর কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।

চীনাদের সঙ্গে সম্পর্ক রয়েছে অথবা সম্প্রতি চীন ভ্রমণ করেছেন; এমন যেকোনও ব্যক্তিকে আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা কিম জং উন।

শীর্ষ নেতার এমন নির্দেশ যারা অমান্য করবেন; বিশেষ করে অনুমোদন ছাড়া কোয়ারেন্টাইন থেকে বের হলে যে কাউকে সামরিক আইনে শাস্তির মুখোমুখি হতে হবে বলে ডিক্রি জারি করেছে উত্তর কোরিয়া।

-এএ