সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাসে পাকিস্তানে আরো দুই জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা চার জনে দাঁড়ালো।

গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা বলেন, করোনায় আক্রান্ত একজন করাচির এবং আরেকজন ইসলামাবাদের বাসিন্দা।

তিনি আরো বলেন, করোনা আক্রান্ত পাকিস্তানে প্রথম দুই রোগী এখন সুস্থের পথে এবং তাদের শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।
এছাড়া করোনা নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। গত বুধবার দেশটিতে প্রথম দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয় বলে নিশ্চিত করে। এদের দুইজনেই ইরানে ভ্রমণ করে বলে দেশটি জানায়।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এই ভাইরাসে চীনে প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন প্রায় ২হাজার ৮শ' ৭০জন। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

-এটি