শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

‘মুসলিম নিধন’ বন্ধ করতে ভারতকে ওআইসির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে চলমান সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় কঠোর নিন্দা প্রকাশ করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সংস্থাটি ভারতকে এই 'মুসলিম নিধন' বন্ধ করার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছে।

সোমবার আরবি গণমাধ্যম আল উম্মাহ’র এক প্রতিবেদনে জানানো হয়, ওআইসির বিবৃতিতে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী, প্ররোচনাকারী ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

মসজিদ, ধর্মীয় স্থাপনা ও ঘরবাড়ি পোড়ানো ও গুড়িয়ে দেয়ার ঘটনায় ঘৃণা জানিয়েছে ওআইসি। সংস্থাটির তরফ থেকে উগ্রপন্থী হিন্দুত্ববাদ থেকে সরে এসে ভারত সরকারকে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানানো হয়।

নিজেদের ভিটেমাটিতে মুসলমানরা যেন শান্তিতে বসবাস করতে পারে- এজন্য সরকারকেই সবধরনের সহযোগিতা করতে হবে বলে বিবৃতিতে বলা হয়েছে। ওআইসির দাবি, গোটা ভারতের সমস্ত মসজিদ ও ধর্মীয় স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা সরকারের অবশ্যকর্তব্য।

বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদ করতে গিয়ে এখন পর্যন্ত যেসব ভারতীয় নাগরিক হতাহতের শিকার হয়েছেন তাদের প্রতি ওআইসি সমবেদনা জানিয়েছে। সৃষ্ট এই দাঙ্গাকে উদ্বেগজনক আখ্যায়িত করে সংস্থাটি বিশ্ব মুসলিম উম্মাহকে ভারতের নিপীড়িত জনগণের পাশে থাকারও আহ্বান জানিয়েছে।

জারিদাতুল উম্মাহ অবলম্বনে বেলায়েত হুসাইন...

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ