সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে কোনরকম সম্পর্ক নয়: পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে কোনরকম সম্পর্কে না জড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। গত সোমবার ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে পাকিস্তান সংসদের স্পিকার আসাদ কায়সার এই ঘোষণা দেন।

তিনি বলেন, পূন্যময়ী নগরী আল কুদসকে (জেরুসালেম) রাজধানী করে যতদিন না স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ততোদিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে পাকিস্তান কোনরকম রাজনৈতিক সম্পর্কে জড়াবে না।

পাকিস্তানে নবনিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আহমাদ রিবঈকে অভ্যর্থনা জানানোর সময় পাক-স্পিকার গুরুত্বারোপ করে বলেন, যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানি জনগণ ফিলিস্তিনকে সমর্থন ও সহায়তা করতে বদ্ধপরিকর। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল সমূহে দখলদার ইসরায়েলি নাগরিকদের অবৈধ বসতি স্থাপনে ইসলামাবাদের গভীর উদ্বেগের কথাও উল্লেখ করেন আসাদ কায়সার।

সমস্ত দ্বন্দ্ব ও সংকট নিরসনের জন্য আলোচনার পথ অবলম্বনকে পাকিস্তান অধিক যুক্তিযুক্ত মনে করে। এক্ষেত্রে সব পরিস্থিতিতেই ফিলিস্তিনি জনগণের জন্য পাকিস্তানিদের নৈতিক ও কূটনৈতিক সাহায্য অব্যাহত থাকবে।

একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আধাসামরিক সংগঠন ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ এর স্বীকৃতি প্রদান ও পাকিস্তানে ফিলিস্তিনি দূতাবাস চালু হবার পর থেকে দুটি রাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময়ই ভাল ছিল। পাকিস্তান-ফিলিস্তিন মৈত্রীচুক্তির পর এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে-যারা একটি স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে বড় অবদান রেখে চলেছে।

প্যালেস্টাইন প্রেস এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি