সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

চাঁদপুরে বিদেশফেরত ৬৪৮ জন ‘হোম কোয়ারেন্টাইনে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত কিনা জানার জন্য চাঁদপুরে ৬৪৮ জন প্রবাসীকে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের প্রত্যেককে ১৪ দিন বাড়িতে একা একা বসবাস করার নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি জানান, পুলিশ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, গ্রাম পুলিশের মাধ্যমে সংগৃহীত তথ্য অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১২ র্মাচ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে ফিরেছেন ৬৪৮ জন প্রবাসী। এসব প্রবাসীদের প্রত্যেককে কমপক্ষে ১৪ দিন বাড়িতে একা একা থাকতে ও কোথাও ঘোরাফেরা না করতে পরামর্শ দেয়া হয়েছে। তবে বিষয়টি এমন নয় যে তাদেরকে গৃহবন্দি করে ফেলা হয়েছে।

বিদেশ থেকে আসা এসব প্রবাসীর তালিকাও এসেছে চাঁদপুর জেলা প্রশাসকের হাতে। সেই তালিকা অনুযায়ী, এসব প্রবাসীর বেশিরভাগই এসেছেন সৌদি আরব, দুবাই, লেবানন, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও ইতালি থেকে। বাকিরা এসেছেন লিবিয়া, স্পেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকা থেকে।

জেলার সিভিল সার্জন ডা. মুহা. সাখাওয়াতউল্লাহ বলেন, জেলার আট উপজেলায় আমাদের মেডিকেল টিম প্রস্তুত আছে। বিদেশফেরতরা ১৪ দিন বাড়ির বাইরে যেতে পারবেন না বলে সতর্ক করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির শেষ দিক থেকে দেশে ফেরা প্রবাসীদের সর্দি-জ্বর দেখা দিলেই যেন আমাদের সাথে যোগাযোগ করে সে বার্তা পৌঁছে দিতে চাই আমরা।

এ দিকে জেলা প্রশাসনের সহযোগিতায় করোনা সচেতনতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল লঞ্চঘাট, বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ শুরু হয়েছে।

-এএ