সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

তাবলিগসাথীদের মসজিদে অবস্থান, ফজরে কুনুতে নাজেলা পড়ার আহ্বান মালয়েশিয়ান মুফতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

করোনার প্রভাব না কমা পর্যন্ত মালয়েশিয়ায় তাবলিগ সাথীদের মসজিদ থেকে বের না হওয়ার আহ্বান, ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ার আহ্বান জানিয়েছেন ড. প্রধান মুফতি আবদুর রহমান ওসমান ।

সম্প্রতি কুয়ালালামপুরের পেটালিং মসজিদে তাবলিগ জামাতের সাথীদের প্রতি এ আহ্বান জানান তিনি। পাহাংয়ের প্রধান মুফতি ড. আবদুল রহমান ওসমান জানান, তাবলিগে সময় লাগানো সাথীদের উচিত ভাইরাস সংক্রমণ কমে আসা পর্যন্ত মসজিদ থেকে বের না হওয়া। যে মসজিদগুলোতে তাবলিগের সাথীরা অবস্থান করছেন, তাদের সরকারীভাবে পরীক্ষা নিরীক্ষা করার বিষয়েও জোড় আহ্বান জানান।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. বাহারি আভাংও মসজিদে মসজিদে তাবলিগের সাথীদের চিকিৎসা সেবা দেয়ার কথা ঘোষণা করেছেন।

প্রধান মুফতি আরো বলেন, যারা আক্রান্ত হয়েছেন, তারা তাদের ঘরে নামাজ আদায় করবেন। মসজিদে না আসলেই সবার জন্য ভালো হবে। তিনি ফতোয়া দিয়ে বলেন মসজিদে যাওয়া থেকে বিরত থাকা জায়েজ রাখা হয়েছে অসুস্থতার জন্য, ব্যথা, ভয় ও ভারী বৃষ্টিপাতের জন্য।

তিনি কুনুতে নাজেলা পড়ারও আহ্বান জানান। ফজরের নামাজের পর পাংয়ের বিভিন্ন এলাকায় এখনই কুনুতে নাজেলা পড়া হচ্ছে বলেও জানান তিনি।

বারনামা থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি