বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলীমুজ্জামান পদত্যাগ করবেন বলে সামাজিক মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়েছেন।

তিনি অভিযোগ করেছেন, ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়নে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ ঢাকার একটি প্রতিষ্ঠানকে পাইয়ে দিতে তাকে হুমকি দেওয়া হচ্ছে। সেসব তথ্য-প্রমাণসহ বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানোর কথা ভাবছেন তিনি।

গতকাল সোমবার রাত ৯টা ৩৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলীমুজ্জামান একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘ইবিতে আর চাকরি করা হলো না আমার। রিজাইন করব, ইনশাআল্লাহ।’

এই স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে রাতে তিনি বলেন, ‘একটা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে। ব্ল্যাকমেল করার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এই চক্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের লোকও আছে। ওই লোকের বিরুদ্ধে ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সবচেয়ে বেশি নিউজ হয়েছে। তারপরও তাঁর কিছু হয় না।’

তিনি আরও বলেন, ‘হুমকি দেওয়ার ডকুমেন্ট আমার কাছে আছে। প্রধানমন্ত্রীর কাছে যাব, তাকে সব বলে দেব।’ তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পদত্যাগ করবেন বলে জানান।

তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনি জিডি করেননি বা পদত্যাগপত্র জমা দেননি। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড: রশীদ আসকারী জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন ব্যাক্তি টেন্ডার বাজ প্রক্রিয়ায় যুক্ত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে সকল ধরনের নিরপত্তা দেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ