বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

বগুড়ায় ইতালিফেরত যুবক পরিবারসহ অবরুদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার উত্তর চেলোপাড়ায় করোনা ভাইরাস সন্দেহে ইতালি ফেরত সেই যুবকসহ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। মাসুদ (৩০) নামের ওই যুবক উত্তর চেলোপাড়ার হাসেম উদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার সকালে এলাকার লোকজন তার বাড়ির সামনে ভিড় জমায় এবং এলাকা ছাড়তে বলে।

স্থানীয় কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি থেকে মাসুদ দেশে ফেরার পর তাকে রাজধানীর আশকোনার হজক্যাম্পে কোয়ারেনটাইনে রাখা হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে আসেন। খবরটি পেয়ে আজ সকালে স্থানীয়রা তার বাড়ির সামনে ভিড় করে এবং এলাকা ছাড়তে বলে।

তিনি বলেন, বাইরে থেকে মাসুদ ও তার পরিবারের সাথে কথা বলেছি। তাদেরকে জানিয়েছি, আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি। ওই পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

মাসুদের বাবা হাসেম আলী বলেন, আমার ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। আমাদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন অফিসে জানিয়েছি।

বগুড়ার সিভিল সার্জন ডা. গউসুল আযম বলেন, ‘উত্তর চেলোপাড়ায় আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ