সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২ কর্মী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে করোনাভাইরাস মোকাবিলায় নেতৃত্ব দেয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর দিয়েছে রংটার্স।

আজ মঙ্গলবার এ সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সংস্থার কারো মধ্যে এই প্রথম করোনাভাইরাস আক্রান্ত হলেন। এর আগে জেনেভার জাতিসংঘ কার্যালয়ে একজন ও বিশ্ব বাণিজ্য সংস্থার একজনের কোভিড-১৯ শনাক্ত হয়।

ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিস্চিয়ান লিন্ডমেয়ার গণমাধ্যমকে বলেন, কর্মীরা অফিস থেকে বাড়ি ফেরার পর করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়। পরে তাদের মেডিকেল পরীক্ষার পর কোভিড-১৯ বা করোনায় আক্রান্ত হওয়ার নিশ্চয়তা পাওয়া যায়। তবে এটি স্পষ্ট নয় আক্রান্ত ব্যক্তিরা করোনাভাইরাস সংক্রমণ রোধে কাজ করছিলেন কিনা।

লিন্ডমেয়ার জানান, ডব্লিউএইচওর সদর দপ্তরে প্রায় ২৪০০ কর্মী ও উপদেষ্টা কাজ করেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যাদের বেশিরভাগই বাড়ি থেকে কাজ করছেন এখন।

সুইজারল্যান্ডে বেড়েই চলেছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত ২২০০ মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাদুর্ভাব ঠেকাতে গতকাল সোমবার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-এটি