বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

সিরাজগঞ্জে কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে এক শিশুসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম. মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে এক শিশুসহ চারজন নিহত এবং অন্তত আরও ৭ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

নিহতরা হলো- উপজেলার গাবর গ্রামের মৃত জাহারুল্লার ছেলে তোজাম (৫৫), বস্তুল গ্রামের সুলতান হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (৩০) ও বগুড়ার শেরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১২)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রতি মঙ্গলবার গুলটা কলেজ চত্বরে হাট বসে। হাটের দিন হওয়ায় গেটের সামনে লোকজন জড়ো হয়েছিল। বিকেল ৪টার দিকে হঠাৎ নির্মাণাধীন গেট ধসে লোকজনের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ চারজন মারা যায়। আহত হয় অন্তত সাতজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে।

তবে ওই কলেজের প্রভাষক আবুল বাসার জানিয়েছেন, কলেজ অধ্যক্ষ একক সিদ্ধান্ত নিয়ে নিম্মমানের সামগ্রী ব্যবহার করে গেটটি নির্মাণ করায় এ দুর্ঘটনা ঘটেছে।

কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ অভিযোগ অস্বীকার করে জানান, সঠিকভাবেই নির্মাণ করা হচ্ছে। তবে কিভাবে কি কারণে ভেঙে পড়ল তা বোধগম্য নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ