বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

মানুষ যদি করোনা ভাইরাসের মত আল্লাহকে ভয় করত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: জামিয়াতুল আকবর মহিলা মাদরাসা বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে সাইফুল শাইখুল হাদিস মাওলানা হেলাল উদ্দিন আফতাবি বলেছেন, মানুষ যদি করোনা ভাইরাসের মত আল্লাহকে ভয় করত তাহলে সমাজের সকল অপরাধ বন্ধ হয়ে যেত।

সমাজে শান্তি প্রতিষ্ঠা হতো। সামাজিক সকল কাজে ফিরে আসতো শৃঙ্খলা।কিন্তু মানুষ এখন করোনা ভাইরাসকে ভয় করছে ঠিক, অথচ আল্লাহর ভয়ে তাদের মনে নেই।

আজ বেলা এগারোটার দিকে দাওরারে হাদিসের শেষ সবকে এসব কথা বলেন তিনি। এসময় ফারেগিন ছাত্রীদের অভিভাবকদের মাথায় পাগড়ি পড়িয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ কে এম ইব্রাহিম খলিল। আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সাভার উপজেলা উলামা পরিষদের সভাপতি আলহাজ্ব ইউসুফ সাদিক হক্কানী, উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম, সিনিয়র সহ-সভাপতি মুফতি রফিকুল ইসলাম সরদার ও জামেয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুরের সিনিয়র মুহাদ্দিস মুফতি সুলতান মাহমুদ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আলী আকরাম। পরিশেষে মুসলিম বিশ্বের কল্যান ও আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়।

-এট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ