বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর

ময়মনসিংহে করোনা বিষয়ে গণসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের করোনা ভাইরাস প্রতিরোধে চালক সহকারী চালক ও যাত্রীদের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯মার্চ বিকেলে ময়মনসিংহের আন্তঃজেলা বাস টার্মিনাল (ব্রিজ মোড়ে) ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে এ প্রোগ্রামটি শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, ময়মনসিংহ মোটর মালিক সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব মো.আমিনুল হক শামীম,সিআইপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মো. ইকরামুল হক (টিটু), অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন, ট্রাফিক ইনস্পেক্টর মাহবুবুর রহমান।

ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তার, সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, ও কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, বাস বিভাগের সম্পাদক শামসুল আলম এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

অনুষ্ঠানে জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে ছিলো, জীবাণুনাশক স্প্রে, প্রতিবার সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক এবং লিফলেট বিতরণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ