বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর

অসুস্থ মাওলানা জুবায়ের আহমদ আনসারীকে দেখতে রাবেতাতুল ওয়ায়েজীনের নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন ধরে অসুস্থ প্রসিদ্ধ ওয়ায়েজ মাওলানা জুবায়ের আহমদ আনসারীকে দেখতে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের নেতৃবৃন্দ তার বাসায় গিয়েছেন।

আজ শনিবার (২১ মার্চ) সকালে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বৈঠক দারুল উলুম রাহমানিয়ার অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। রাবেতার সভাপতি মাওলানা আব্দুল বাসেত খানের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা হাসান জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

উপদেষ্টা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা মাহমুদুল হাসান আশরাফী ও মাওলানা দেলোয়ার হোসেন মাইজী।

বৈঠকে আগামী দিনে রাবেতার কর্মকৌশল ও কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দ্বীনি দাওয়াতের গুরুত্বপূর্ণ ময়দান ওয়াজ নসিহতের এই ক্ষেত্রে যারা কর্মরত, সেই ওয়ায়েজদের নানা সমস্যা ও তাদের যথাযথ ভুমিকা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন কর্মসূচির বিষয়ে সভায় পরিকল্পনা গ্রহন করা হয় । সভায় বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআ মাওলানা জুবায়ের আহমদ আনসারীর শারীরিক অসুস্থতা নিয়েও আলোচনা হয়। সভা শেষে দায়িত্বশীলবৃন্দ মাওলানা আনসারীকে দেখার জন্য বি'বাড়িয়ায় তার বাসভবনে যান।

সেখানে অসুস্থ মাওলানা আনসারীর সাথে সাক্ষাতকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অসুস্থ আনসারী সাহেবকে দেখে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন ।সেখানে দায়িত্বশীলগণ অনেক সময় অবস্থান করে আনসারী সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, দোয়া করেন এবং নিজেদের জন্য দোয়া কামনা করেন।

মাওলানা আনসারি সাহেব রাবেতার নেতৃবৃন্দকে কাছে পেয়ে অনেক খুশি হন এবং নেতৃবৃন্দের প্রতি তার ভালোবাসা, আস্থা ও আবেগের কথা জানান । মাওলানা আনসারী সাহেব জটিল রোগাক্রান্ত এ অবস্থায় তার প্রতিষ্ঠিত প্রিয় জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসার প্রতি খেয়াল রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। কথা বলতে অপারগ এই নন্দিত আলেমে দ্বীন তাঁর আবেগের এ কথাগুলো রাবেতার দায়িত্বশীলদেরকে লিখে দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ