বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর

ময়মনসিংহে ৭ঘন্টা দোকানপাট খোলা থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে ময়মনসিংহ নগরীর দোকানপাট সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ ৭ ঘণ্টা খোলা থাকবে বলে নির্ধারণ করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

আজ শনিবার সন্ধ্যায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে চেম্বার সভাপতি আমিনুল হক শামীম এসব তথ্য জানান।

তিনি বলেন, দোকানপাট সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ সাত ঘণ্টা খোলা থাকবে। তবে ওষুধের দোকান, খাবার হোটেলও পচনশীল পণ্যের বাজার এ সময়সীমার আওতামুক্ত থাকবে।

এছাড়াও সভায় চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঊর্ধ্বমূল্য ঠেকাতে সকলকে নির্দেশনা দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন, দোকান মালিক ঐক্য পরিষদের সভাপতি এএম বজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুল আলম, জেলা পরিবেশক সমিতির সভাপতি মাহবুবুল আলম, রাইস মিল মালিক সমিতির সভাপতি মুহা. সেলিম, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি বিধুভষন দাস,এবং চেম্বার সহ-সভাপতি শংকর সাহা প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ