বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর

রামুতে আগুন, ৩ বসতঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের রামুতে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মাদপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব মোহাম্মাদপুরা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিকের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শবর্তী রুস্তম আলী ও আলী আহাম্মদের বাড়িতে ছড়িয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেয়ার পর তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে দমকল বাহিনীর সদস্যরা গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ রফিক বলেন, আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে ঘরে থাকা কাপড়, টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, আসবাবপত্র, চাল, ধান, দু’টি ছাগল ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানান, অগ্নিকাণ্ডের সময় একটি বিস্ফোরণ হয়েছে। এর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ