সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা: সার্ক তহবিলে ১.৫ মিলিয়ন ডলার দেবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সার্কভুক্ত দেশগুলোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত বিশেষ তহবিলে দেড় মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার এ বিষয়ে মনসম্মতি জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সার্কের বিশেষ প্রস্তাবিত তহবিলে ১.৫ মিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী মনসম্মতি জানিয়েছেন।’

করোনাভাইরাসে সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সার্ক দেশগুলোর জন্য একটি সমন্বিত কর্মকৌশল ঠিক করতে গত ১৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ অঞ্চলের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নেন।

ভিডিও কনফারেন্সে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেন। প্রস্তাবিত তহবিলে শুরুতে ১০ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দেয় ভারত।

সার্কের সরকার ও রাষ্ট্রপ্রধানদের ওই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানিসহ সাতটি দেশের নেতারা যুক্ত হন। পাকিস্তানের পক্ষে দেশটির স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা আলোচনায় অংশ নেন।

-এটি