বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

গাজীপুরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে জমজম স্পিনিং মিলে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

আজ বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে হঠাৎ এ আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় ওই মিলের বেশির ভাগ শ্রমিক বাইরে ছিলেন। তবে যারা আটকা পড়েছেন তার সংখ্যা খুবই কম। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মিলের হিসাব রক্ষক ওয়াহিদুজ্জামান। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি

জানা গেছে, দুপুরের দিকে জমজম স্পিনিং মিলের শ্রমিকরা যখন খাবার খেতে যান। ঠিক তখনই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে গাজীপুর ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। মিলে অল্প সংখ্যক শ্রমিক আটকা পড়েছেন। তাদের উদ্ধারেও কাজ করছে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ