বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

করোনা নিয়ে গুজব: আদালতে সেই চিকিৎসকের স্বীকারোক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চিকিৎসক ইফতেখার আদনান।

বুধবার (২৫ মার্চ) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ। তিনি বলেন, তিনদিনের রিমান্ড শেষে বুধবার ডা. আদনানকে আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

এর আগে করোনা ভাইরাসে মৃত্যুর মিথ্যা তথ্য সম্বলিত ৩৫ সেকেন্ডের একটি অডিও ক্লিপ তৈরি করে এক আত্মীয়ের মাধ্যমে ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন ডা. ইফতেখার আদনান। অডিও ক্লিপটি ভাইরাল হলে তদন্তে নেমে শনিবার বিকেলে তাকে নগরীর একটি রেস্তোরাঁ থেকে আটক করে পুলিশ। আটকের পর ওই রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচলাইশ থানায় মামলা করে পুলিশ।

পরদিন রোববার তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পাঁচলাইশ থানা পুলিশ। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ