রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আফগানিস্তানে তালেবান হামলায় ১১ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে সেনাবাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে তালেবানের হামলায় ১১ সেনা ও পুলিশ নিহত হয়েছেন।

আল জাজিরার খবরে জানা যায়, দেশটির সরকার ঘোষিত আলোচক দলের সঙ্গে সংলাপে বসতে তালেবানরা অস্বীকৃতি জানানোর একদিন পর এ হামলার খবর এলো।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তালেবানরা সোমবার শেষ বেলায় দেশটির দক্ষিণাঞ্চীয় জাবুলপ্রদেশের আঘ্রাহানদাব জেলায় আফগান সেনাবাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে হামলা চালালে এসব সেনা নিহত হন।

এ সময় দুপক্ষের সংঘর্ষে কয়েকজন তালেবানও নিহত হন বলেও বিবৃতিতে বলা হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার না করলেও সরকারের ধারণা এটি তালেবানদেরই কাজ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবানদের এ সংঘর্ষে ছয় সেনা নিহত হয়েছেন। তবে জাবুলে একটি আফগান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, এটি আফগান সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দল ছিল এবং এতে কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছেন।

তবে জাবুলপ্রদেশের গভর্নর রাহমাতুল্লাহ ইয়ারমাল সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে তালেবানদের পক্ষ থেকে হামলার দায়িত্ব স্বীকার করা হয়নি।

-এটি