সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

অবশেষে শহিদ হলেন ফিলিস্তিনের সেই তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ রাষ্ট্র ইসরায়েলি সেনাদের গুলিতে আহত ইসলাম দাউয়িকাত নামের এক তরুণ শহিদ হয়েছেন। ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হওয়ার পর কয়েক সপ্তাহ ভুগে ২২ বছর বয়সি এ তরুণ গতকাল (বুধবার) ইন্তেকাল করেন।

গত ১১ মার্চ পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েল সেনারা ওই তরুণকে গুলি করে মারাত্মক আহত করেছিল। আহত হওয়ার পর ইসলাম দাউয়িকাত কোমায় ছিলেন এবং গতকাল তাকে মৃত ঘোষণা করা হয়।

ইহুদিবাদি ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের মাউন্ট আল-আরমা নামের একটি ফিলিস্তিনি এলাকা দখল করে নেয়। এর প্রতিবাদ জানাতে নাবলুস শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দাউয়িকাত।

মিছিলে ইসরায়েলের বর্বর সেনারা তাজা গুলি চালায় এবং টিয়ারগ্যাস ছোঁড়ে। ওইদিনই ১৫ বছর বয়সী মোহাম্মদ হামায়েল এই নামে এক কিশোর শহিদ হন। এছাড়া অনেকেই আহত হয়েছিলেন। সূত্র: পার্সটুডে

-এটি