মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


কক্সবাজারে আজান দেয়া অবস্থায় মুয়াজ্জিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদরের পিএমখালীতে আসরের আজান দেয়া অবস্থায় আজান শেষ না হওয়ার আগেই মসজিদের ফ্লোরে ঢলে পড়েন মুয়াজ্জিন মাওলানা আবুল কালাম।

স্থানীয়দের বরাতে জানা যায়, আজ বৃহস্পতিবার আসরের আজান দিতে গিয়ে মাওলানা আবুল কালাম ইন্তেকাল করেন। তিনি মানুষকে ডাক ছিলেন মহান আল্লাহর ঘরে নামাজ পড়তে আসার জন্য। এসময় আল্লাহ তায়ালা নিজেই তাকে ডেকে নিলেন আল্লাহর দরবারে।

মাওলানা আবুল কালাম মাছুয়াখালী মাঝের পাড়ার আলতাজ চকিদারের পুত্র। মুয়াজ্জিন মাওলানা আবুল কালামের এভাবে মৃত্যু হওয়ার সংবাদটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নুর মোহাম্মদ চৌধুরী বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মওলানা আবুল কালাম আজান দেওয়ার সময় ইন্তেকাল করেছেন।

আগামীকাল শুক্রবার ৩ এপ্রিল সকাল ১০ টায় মরহুম মাওলানা আবুল কালামের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ