মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


খাগড়াছড়িতে পুলিশ ভ্যান উল্টে ১৭ পুলিশ আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা: আ: হান্নান মানছুর: খাগড়াছড়িতে জিপ উল্টে ১৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলুটিলা রিচাং ঝরর্ণা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৫ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্য দুজনের অবস্থা আশঙ্কাজনক।

১১ জন জেলা সদর হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে দুজনের পা ভেঙ্গে গেছে। রাত সাড়ে ৯টার দিকে আলুটিলায় নিরাপত্তা টহল দিয়ে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়।

ঘটনার সত্যতা নিশ্চত করেছে খাগড়াছড়ির সদর থানা ওসি আব্দুর রশিদ। আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার আব্দুল আজিজ।

হাসপাতালে এসে গুরুতর পুলিশ সদস্যদের চট্টগ্রাম পাঠানোর ব্যবস্থা করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ