সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নাইজেরিয়ায় ভাইরাস ছড়ানোর দায়ে গুলি করে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নাইজেরিয়ান সরকার দেশের জনগণকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অমান্য করায় এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করেছে নাইজেরিয়ান পুলিশ। খবর জাপান টাইমস।

শুক্রবার এক বিবৃতিতে নাইজেরিয়ান পুলিশ জানায়, নির্দেশনা অমান্য করায় এবং ভাইরাস ছড়ানোর দায়ে জোসেপ পেসসু নামের এক নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে।

পুলিশের মুখপাত্র অনোমি ওনোয়াকপোয়েয়া বলেন, দেশের দক্ষিণাঞ্চলের ডেল্টা প্রদেশের শহর ওয়ারিতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নির্দেশনা অমান্য করায় সেখানে মোতায়েন থাকা এক পুলিশ সদস্যের গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়।

জাপান টাইমস জানায়, ওই ঘটনার পর ক্ষুব্ধ জনতা রাস্তায় বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে। পুলিশ সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

শহরের সিনেটর ওভি ওমো-আগিগি বলেন, যাদের হাতে অস্ত্র আছে তারা দেশের নিরাপত্তার স্বার্থেই তা হাতে নিয়েছেন। এর সঙ্গে আপনাদের উপর অনেক দায়িত্বও অর্পিত হয়েছে। মানুষের জীবন রক্ষা তার মধ্যে অন্যতম। বিশেষ করে সংকটময় পরিস্থিতিতে।

তিনি আরও বলেন, ওয়ারিতে এই হত্যা এরকম বহু হত্যার একটি। আমার চোখে এটি বিচার বহির্ভূত হত্যা ছাড়া আর কিছুই নয়। আমি শুনেছি নাইজেরিয়ান আর্মি ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

-এএ