রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা: প্রথমবারের মতো বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ইস্যুতে প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদ আগামী বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বলে বলে জানিয়েছে তেহরানভিত্তিক গণমাধ্যম।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশ রয়েছে ১৫টি। এর মধ্যে পাঁচটি দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন স্থায়ী সদস্য আর অন্য দশটি অস্থায়ী সদস্য।

গত সপ্তাহে আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে বৈঠক করা সম্ভব হয় নি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী দশ দেশের মধ্যে নয়টি দেশ আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসার জন্য পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

-এটি