সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

প্রধানমন্ত্রীর তহবিলে ১দিনের বেতন দেবেন শিক্ষক-কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে একদিনের বেতনের অর্থ জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। ইচ্ছুক কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ব্যাংক হিসেবে সমপরিমাণ অর্থ জমা দিতে নির্দেশনা জারি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

তাতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও এ থেকে সৃষ্ট রোগের বিশেষায়িত চিকিৎসা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত বৈশ্বিক মহামারির ফলে চ্যালেঞ্জের মুখে পড়া আমাদের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাপন স্বাভাবিক রাখার স্বার্থে সরকার ইতোমধ্যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে।

এ সংকটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে দেশবাসীর পাশে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন। শিক্ষা পরিবারের অনেকে দেশের এ সংকটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিতে সম্মতি প্রকাশ করেছেন।

এ পরিপ্রেক্ষিতে মাউশির অধীনে সকল অফিস/শিক্ষাপ্রতিষ্ঠান (সরকারি-বেসরকারি) প্রধানকে তার অফিস/প্রতিষ্ঠানে কর্মরত আগ্রহী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ নির্ধারিত ব্যাংক হিসেবে জমা বলা হয়েছে। অর্থ প্রদানকারীদের তালিকা ও অর্থ জমা দেয়ার রসিদ সংযুক্ত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের মেইলে প্রেরণ করতেও অনুরোধ করা হয়েছে।

অর্থ পাঠানোর সময়সীমা ৯ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ প্রদান করতে অনুরোধ করেছে মাউশি।

-এএ