বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী

প্রাইভেট মাদরাসার বাড়িভাড়া মওকুফের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের হাজারও প্রাইভেট মাদরাসার বাড়িভাড়া মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ড।

প্রাইভেট মাদরাসার বাড়িভাড়া মওকুফের দাবিতে গত বুধবার যাত্রাবাড়ীতে মানববন্ধন করে প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ড।

তাতে বোর্ডের চেয়ারম্যান নেছার আহমাদ আন নাছিরী বলেন, দেশের প্রাইভেট হেফজ মাদরাসাগুলো ছাত্রদের বেতনের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমান সময়ে মাদরাসা বন্ধ থাকায় অর্থ আয়ের পথ বন্ধ।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, তাই আপনি (প্রধানমন্ত্রী) বাড়ির মালিকদেরকে ভাড়া মওকুফে নির্দেশ দিন। পাশাপাশি বাড়ির মালিকদের যাবতীয় বিল মওকুফ করুন।

‘আমরা জানি আপনার একটি ঘোষণাই পারে ভাড়ায় চালিত দেশের হাজারও ছোট ছোট হাফেজি মাদরাসা সুন্দরভাবে টিকে থাকতে। দীর্ঘদিন মাদরাসা বন্ধ থাকায় অধিকাংশ মাদরাসার প্রধানরা ভাড়া দিতে অক্ষম। মাদরাসা কর্তৃপক্ষ স্টাফ এবং শিক্ষকদের বেতন-ভাতা দিতে হিমশিম খাচ্ছে। শিক্ষকদের বেতন না দিলে তারাও চলতে পারবে না। তাই ভাড়া মওকুফ হলে শিক্ষকদের দাবি পূরণ হয় সঙ্গে সঙ্গে মাদরাসার সমস্যাও সমাধান হয়।’

বাড়ির মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাসের এ ভয়াবহতায় বাড়ির মালিকরা সহায়তার হাত প্রসারিত করবেন। এই দুর্যোগ মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানো ছাড়া উত্তরণ কঠিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ