রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

যুক্তরাষ্ট্রের একটি কারাগারে ৪৭৮ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের শিকাগোর কুক কাউন্টি জেলে ৪৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৭৪ জন কারাগারের দায়িত্বরত ও ৩০৪ জন বন্দি।

স্থানীয় সময় শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিকাগোর অন্তর্বর্তীকালীন পুলিশ সুপার।

তিনি আরো জানান, কারাগারটিতে হাজারখানেক কর্মীর করোনার উপসর্গ দেখা দিয়েছে। এক প্রতিবেদনে আজ এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

এদিকে, আক্রান্ত বন্দিদের মধ্যে ২০ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। দুই সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে দুই কারাবন্দির মৃত্যু হয়। এরপরই পরীক্ষা করা শুরু হলে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা।

-এটি