মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বাড়ি লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৪ মাস বয়সী এক শিশু মারা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে নিউমোনিয়াসহ করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের ১৪ মাস বয়সী এক শিশু নিউমোনিয়াসহ করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে শিশুটি মারা যায়। এরপর করোনাস ভাইরাস টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন বলেন, যথাসম্ভব জনসমাগম এড়িয়ে শিশুটির জানাজা ও দাফন সম্পন্ন করতে ইউনিয়ন চেয়ারম্যানকে বলেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ