বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা

আল্লামা আনসারীর ইন্তেকালে খতিব তাজুল ইসলামের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন প্রবাসী, লেখক ও টিভি উপস্থাপক, লন্ডন আন নুর মাদরাসার প্রিন্সিপাল খতিব মাওলানা তাজুল ইসলাম।

আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের প্রখ্যাত বক্তা আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত ও মর্মাহত।

বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কুরআন, দেশ-বিদেশে অতিপরিচিত মুখ, দেশের আপামর জনতা কুরআনের পাখি হিসাবে একবাক্যে যাকে চেনে, তিনি ছিলেন আমাদের জুবায়ের আহমদ আনসারি রাহিমাহুল্লাহ।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মহান রবের ডাকে চলে গেলেন মাওলায়ে হাকিকির দরবারে। দেশ ও জাতির অসমান্য ক্ষতি হলো। উম্মাহ একজন মুখলিস রাহনুমা হারালো।

পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, হজরতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। দোয়া করি মহান আল্লাহ তাকে যেন জান্নাতের আ’লা মাকাম দান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ