রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

আল্লামা আনসারীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রবীন আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেছেন, মরহুম মাওলানা জুবায়ের আহমদ আনসারী ছিলেন একজন নন্দিত মুফাসসিরে কুরআন ও বাতিলের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর। মাওলানা আনসারী ছিলেন ওয়াজের জগতে এক অনুসরনীয় ও জনপ্রিয় বক্তা। তিনি বাংলা ভাষায় ইসলামের দাওয়াত দিয়ে দেশ-বিদেশে কোটি কোটি বাঙ্গালীর অন্তরে স্থান করে নিয়েছেন। তার ইন্তেকালে জাতি হক্কপন্থীদের মূখপাত্র একজন আদর্শবান, মুখলেস ধর্মপ্রচারককে হারালো।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ