সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বিশিষ্ট ওয়ায়েজ আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ তামিম।।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির দেশের নন্দিত ওয়ায়েজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজস্ব বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

এর আগে ২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর আবারো ওয়াজের ময়দানে দেখা গেছে এ প্রবীণ বক্তাকে। দেশের বিভিন্ন প্রান্তে কুরআনের কথা বলে গেছেন তিনি।

তার জানাজার নামাজ কখন, কোথায় হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

-এএ