বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না

আল্লামা আনসারীর ইন্তেকালে চরমোনাইয়ের পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী তার জীবনের বিরাট একটি অংশ দ্বীন প্রচারের ময়দানে দেশ-বিদেশে অনন্য ভূমিকা রেখেছেন। চরম অসুস্থতাও যাকে দ্বীনি দাওয়াতের ময়দান থেকে দূরে রাখতে পারেনি। সুতরাং তার ইন্তেকালে জাতি দ্বীনের একজন গুরুত্বপূর্ণ দা'ঈ ও মর্দে মুজাহিদকে হারালো, যে ক্ষতি সহজে পূরণ হবার নয়।

চরমোনাইয়ের পীর মরহুমের রুহের মাগফিরাত এবং আল্লাহর দরবারে তার সম্মানিত স্থান কামনা করেন। সেই সাথে হজরতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ