বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না

ত্রাণ কমিটি নিয়ে টিআইবি-বিএনপির বক্তব্য দায়িত্বহীনতা: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, না বুঝে তড়িঘড়ি করে আওয়ামী লীগের ত্রাণ কমিটি নিয়ে টিআইবি ও বিএনপির বক্তব্যদান চরম দায়িত্বহীনতার পরিচয়।

শনিবার বিকেলে একাদশ জাতীয় সংসদের ৭ম এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশনে যোগ দেয়ার আগে সংসদ চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পক্ষ থেকে গতকাল আওয়ামী লীগের ত্রাণ কমিটির বিষয়ে দেয়া বক্তব্য খণ্ডন করে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত যে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে বলা হয়েছে, তা শুধুমাত্র দলীয় ত্রাণের সুষ্ঠু বিতরণ ও সমন্বয়ের জন্য, সরকারি ত্রাণ বিতরণের জন্য নয়।

‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বা বিরোধী দল হিসেবেও সবসময় সকল দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা সর্বদা সেই নির্দেশই দিয়েছেন’ উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দলীয় ত্রাণ কমিটির কাজ হবে শুধু আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া ত্রাণ বিতরণ করা। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই যে ত্রাণ বিতরণ করছেন, তা সমন্বয় করা যাতে সব মানুষের কাছে ত্রাণ পৌঁছায়, কোনো দুস্থ মানুষই যাতে ত্রাণ বিতরণ কার্যক্রমের বাইরে না থাকে এবং সুষম বণ্টন হয়।

সরকারি ত্রাণ বিতরণে এই কমিটির যে কোনো ভূমিকা নেই, সেটি না বুঝে তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে টিআইবি ও রিজভী সাহেব দায়িত্বশীলতার পরিচয় দেননি বরং চরম দায়িত্বহীনতারই পরিচয় দিয়েছেন, বলে যোগ করেন তথ্যমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ