রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

লাশ বহনের ব্যাগ রেখে ট্রাম্প হোটেলের সামনে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাশ বহনের প্রতীকী ব্যাগ রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের সামনে বিক্ষোভ করেছে সে দেশের জনগণ। করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় ট্রাম্পের ব্যর্থতার প্রতিবাদ জানাতে নিউইয়র্ক শহরে গতকাল (শনিবার) ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে এ বিক্ষোভ হয়।

ভ্যানেসা নামে এক বিক্ষোভকারী বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনের ক্ষেত্রে খুবই অযোগ্য। তিনি জনগণের জীবন নিয়ে জুয়া খেলছেন। এটি নৈতিকভাবে দেউলিয়াত্ব। আসলে শুরু থেকেই তার কোনো নীতি-নৈতিকতা ছিল না এবং এখনো নেই।”

ক্রিশ্চিয়ান নামে আরেক বিক্ষোভকারী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই ভাইরাসকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন। যদি আমরা এখনই এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে হয়তো আমরা গণতন্ত্র হারাব। তিনি একে ফ্যাসিস্ট এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করতে পারেন।

ক্রিশ্চিয়ান বলেন, ট্রাম্পের ব্যর্থতার কারণে অনেক মৃত্যু, অনেক সংক্রমণ এবং অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। যদি ট্রাম্প এবং মাইক পেন্স সরকারে না থাকতো তাহলে আমাদের এই ক্ষতি হতো না। এ কারণেই আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি।

আমেরিকায় এ পর্যন্ত ৭ লাখ ৩৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে অন্তত ৩৯ হাজার ১৫ জন মানুষ মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ