বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না

সুস্থদের জন্য মসজিদ খুলে দিতে তানযিম বোর্ডের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুস্থদের জন্য মসজিদে খুলে দিতে তানযীমুল মাদারিসিদ জ্বীনিয়া বাংলাদেশ আহ্বান জানিয়েছে।

আজ রোববার তানযীমুল মাদারিসিদ জ্বীনিয়া বাংলাদেশের দফতর সম্পাদক আহসান হাবীব স্বাক্ষরিত আওয়ার ইসলামে পাঠানো এব বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৩০ মার্চ গৃহিত সরকারি সিদ্ধান্তের অনুসরণে সম্পূর্ণ সুস্থ মুসল্লীদের জন্য মসজিদগুলােতে জামাতে নামাযের ওপর আরােপিত বিধি-নিষেধ প্রত্যাহার করা হােক।

বিবৃতিতে আরো বলা হয়, করােনা ভাইরাস উকুত পরিস্থিতিতে দেশের অন্যান্য বহু অঙ্গনে জনসমাগম অব্যাহত রেখে শুধু মসজিদে মুসল্লীদের সংখ্যা নির্ধারণ করা, মসজিদ বন্ধ করে দেওয়া, আগত মুসল্লীদের হয়রানি করা এবং সম্মানিত ইমামমুয়াজ্জিনদের গ্রেফতার করা সম্পূর্ণ অযৌক্তিক ও শরীয়ত পরিপন্থী।

সরকারি নির্দেশনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমাদের বিনীতি নিবেদন, গত ৩০ মার্চ গৃহিত সরকারি সিদ্ধান্তের অনুসরণে মহান আল্লাহ তায়ালার রহমতের আশায় পাঁচ ওয়াক্ত নামায, জুমা এবং মাহে রমজানে তারাবিহের নামাযে স্পল্প-সময়ের জন্য মসজিদগুলাে সাধারণভাবে উন্মুক্ত করে দেওয়া হােক।

তৰে করােনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কিংবা সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট রােগী বা যারা আক্রান্ত রােগীর সংস্পর্শে গিয়েছেন, নিজে বিভিন্ন রােগে আক্রান্ত, তারা ঘরেই নামায পড়বেন। এমনিভাবে বয়ােঃবৃদ্ধ, দুর্বলসহ যারা অসুস্থদের সেবায় নিয়ােজিত, তাৱা না আশার অবকাশ আছে। যারা জামাতে অংশগ্রহণ করবেন, তারাও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে মসজিদে আসবেন। মহান আল্লাহ আমাদের সকলকে এই মহামারী থেকে রক্ষা করুন। আমীন।

এ বিবৃতিতে মত দিয়েছেন, মুফতী আরশাদ রহমানী, সভাপতি, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ। মাওলানা মাহমুদ আলম (সহ সভাপতি), মাওলানা ইউনুস (সহ সভাপতি), মাওলানা আব্দুস সবুর (সহ সেক্রেটারী) মাওলানা আব্দুল হক হক্কানী (পরীক্ষা নিয়ন্ত্রক), মাওলানা শামসুল হুদা খান (সভাপতি, দিনাজপুর জেলা), মাওলানা নজরুল ইসলাম (সভাপতি, সিরাজগঞ্জ জেলা), মাওলানা হাফেজ ইদ্রীস (সভাপতি, রংপুর জেলা), মাওলানা হারুন (সভাপতি, নীলফামারী জেলা), মাওলানা ফজলুর রহমান (সভাপতি, রাজশাহী গেলা)।

মাওলানা শরিফুল ইসলাম (সেক্রেটারী, পাবনা জেলা), মাওলানা হুসাইন আহমাদ (সভাপতি, নাটোর জেলা) মাওলানা আঃ মান্নান (সভাপতি, নওগাঁ জেলা), মাওলানা আঃ বারী শাহিন (সভাপতি, জয়পুরহাট জেলা), মাওলানা আঃ বাসেত (সভাপতি, গাইবান্ধা জেলা), মাওলানা মাহবুবুর রহমান (সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা), মাওলানা ওবাইদুল মতিন (সভাপতি, ঠাকুরগাঁও জেলা), মাওলানা আমীনুল ইসলাম (সভাপতি, কুড়িগ্রাম জেলা), মাওলানা আব্দুর রহীম (সভাপতি, লালমনিরহাট জেলা), মাওলানা আব্দুল হান্নান (সভাপতি, পঞ্চগড় জেলা)।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ