বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের রক্ষী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা কেন্দ্রীয় কারাগারে একজন কারারক্ষী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজে কারাবন্দিদের ডিউটি করতেন। বর্তমানে তাকে জিনজিরায় ২০ শয্যার করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ঢাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ওই রোগী কয়েকদিন আগে অসুস্থ থাকলেও বর্তমানে অনেকটা সুস্থ। তার চিকিৎসা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে হয়ত তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ