রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ভারতের মুম্বাইয়ে ৫৩ সাংবাদিক করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউনের মধ্যেই বাড়ির বাইরে যেতেই হচ্ছে। মিশতে হচ্ছে নানাজনের সঙ্গে। আর সাংবাদিকতা পেশাটা এমনই নানা প্রতিকূলতার মধ্যেও সংবাদ সংগ্রহ করে মানুষের কাছে তা পৌঁছে দিতে হয়। আর এই কাজটি করতে গিয়েই ভারতের মুম্বাইয়ের ৫৩ জন সাংবাদিক প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

গতকাল সোমবার (২০ এপ্রিল) বৃহন্মুম্বই পৌর করপোরেশন (বিএমসি) এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো ।

বিএমসি জানিয়েছে, মুম্বাইয়ের ১৬৭ জন সাংবাদিক করোনাভাইরাসের পরীক্ষা করেছেন তার মধ্যে ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা বর্তমানে আইসোলেশনে আছেন বলে জানায়।

বিএমসির স্বাস্থ্য কমিটির প্রধান আমে ঘোলে জানান, আক্রান্তদের মধ্যে রিপোর্টার, ক্যামেরাম্যান ও ফটোগ্রাফার রয়েছেন ।

ভারতে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্র। এ রাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২২৩ জন মারা গেছেন আক্রান্তের সংখ্যা ৪২০৪ জন। আর ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫৮ জনে। যার মধ্যে ৫৯২ জনের মৃত্যু হয়েছে।

-এটি