বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

ভাড়াটিয়াকে বের করে দেয়া সেই বাড়িওয়ালা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কলাবাগান থানা এলাকায় দুই মাসের বাচ্চাসহ এক ভাড়াটিয়াকে বের করে দেয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। গ্রেপ্তারকৃত বাড়ির মালিকের নাম নূর আক্তার শম্পা (৪৫)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব- ২’র কর্মকর্তা মেজর আরেফিন।

তিনি বলেন, দুই মাসের বাচ্চাসহ ভাড়াটিয়াকে বের করে দেয়া বাড়ির মালিক ওই নারীকে সন্ধ্যা সাড়ে ৭ টায় ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। কলাবাগান থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মামলার আরেক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান মেজর আরেফিন।

এর আগে গত শনিবার ছোট দুই সন্তান ও কোলের দুই মাসের এক বাচ্চাসহ কলাবাগানের একটি বাসায় ৬ মাস আগে থেকে ভাড়াটিয়া হিসেবে বসবাস করা কুলসুমা খানম নামে এক নারী ও তার স্বামীকে বের করে দেন তাদের বাড়িওয়ালী।

তিন দিন পরে পুলিশের সহায়তায় বাসায় ফেরেন কুলসুমা। পরে ওই বাড়িওয়ালীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। কুলসুমা খানম এ ঘটনায় কলাবাগান থানায় মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ